রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি
সর্বশেষ হালনাগাদ: নভেম্বর ২০২৬
ডেলিভারির সময় পণ্য চেক করুন
ডেলিভারিম্যানের সামনেই পণ্য খুলে দেখে নিন। কোনো সমস্যা থাকলে তখনই আমাদের জানান।
কত সময়ের মধ্যে জানাতে হবে
পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফোন বা WhatsApp-এ (01711663990) জানাতে হবে। ২৪ ঘণ্টা পার হয়ে গেলে রিটার্ন বা এক্সচেঞ্জ গ্রহণ করা হয় না।
কখন রিটার্ন বা এক্সচেঞ্জ করা যাবে
- ভুল পণ্য, ভুল সাইজ বা ভুল কালার পেলে
- পণ্য ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে
- অর্ডার কনফার্মের সময় যা বলা হয়েছিল, তার সঙ্গে পণ্য না মিললে
শর্ত
- পণ্য অব্যবহৃত ও না ধোয়া হতে হবে, ট্যাগ ও প্যাকেট সহ।
- যাচাইয়ের জন্য পণ্যের ছবি বা ভিডিও চাওয়া হতে পারে।
- এক্সচেঞ্জ স্টক থাকা সাপেক্ষে।
- কিছু বিশেষ অফার বা ক্লিয়ারেন্স পণ্যে এক্সচেঞ্জ নাও হতে পারে; সেটা অর্ডার কনফার্মের সময় জানিয়ে দেওয়া হবে।
ডেলিভারি চার্জ কে দেবেন
- ভুল আমাদের হলে (ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য) আসা-যাওয়ার ডেলিভারি চার্জ আমরা দেব।
- নিজের পছন্দে বদলাতে চাইলে (যেমন অন্য কালার বা সাইজ) ডেলিভারি চার্জ ক্রেতাকে দিতে হবে।
যেসব ক্ষেত্রে রিটার্ন হবে না
- ব্যবহার করা, ধোয়া বা ক্রেতার কারণে ক্ষতিগ্রস্ত পণ্য
- ট্যাগ বা প্যাকেট ছাড়া পণ্য
- পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টা পরে জানানো অভিযোগ
টাকা ফেরতের নিয়ম দেখুন রিফান্ড পলিসি।
যোগাযোগ
📞 ফোন / WhatsApp: 01711663990
📧 ইমেইল: info@safarafashion.xyz
📍 ঠিকানা: Nearest Baitul Aman Mosque, Tushardara, Saddam Market, Dhaka-1362